হোম » সারাদেশ » জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার দূর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জামালপুরকে দূর্নীতিমুক্ত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান ও এই জেলার উন্নয়নে গঠনমূলক কাজের জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবাগত এ জেলা প্রশাসক। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার প্রকাশক-সম্পাদক রেজাউল করিম রেজনুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জামালপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন ২৪ তম বিবিএস কর্মকর্তা  হাছিনা বেগম।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!