প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে এলো ৬ মরদেহ

কক্সবাজার সমুদ্র উপকূলে আরও একজনের মরদেহ ভেসে এসেছে। এনিয়ে গত ৩ দিনে ছয় মরদেহ ভেসে এসেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে মরদেহটি ভেসে আসে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলেদের একজনের মরদেহ এটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সি - সেইফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান।
তিনি বলেন, ভোরে লাইফগার্ড কর্মীরা ভেসে আসা মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলেদের একজন বলেও জানান তিনি। এর আগে শুক্র শনি দুইদিনে ৫ জনের মরদেহ ভেসে এসেছে কক্সবাজার সমুদ্র উপকূলে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সাগরে মাছ ধরতে যাওয়া ৮ টি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এপর্যন্ত গত তিনদিনে মোট ৬ জনের মরদেহ পাওয়া গেল। বাকি জেলেদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না।
-কক্সবাজার প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.