
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে রোববার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি।
জেলা জাতীয় পার্টির অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাট্য সংস্থার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন, জাপা নেতা আনোয়ারুল ইসলাম লেবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নুরুন্নবী সরকার মিঠুল। বিক্ষোভ সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২