
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম সাইফুল ইসলাম ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস এর নেতৃত্বে মোরেলগঞ্জ মশাল মিছিল। শনিবার (১৪ সেপ্টম্বর) সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী’র গাড়িবহরে সন্ত্রাসী হামলা এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আলী দিদার’কে নির্মম ভাবে হত্যা করায় তিব্র নিন্দা ও ঘাতকদের শাস্তির দাবিতে মশাল মিছিল করে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।
এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম সাইফুল ইসলাম বলেন,স্বৈরাচার সরকার বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দাদার দেশ ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশের রয়েগেছে তার সন্ত্রাসী বাহিনী যারা এখনও হুমকি চাঁদাবাজি সন্ত্রাসী হামলা করে যার বলি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক আলী দিদার ভাই। আমরা মোরেলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই হামলা ও হত্যার সাথে জড়িতদের সঠিক বিচারের দাবি করছি।
এ সময় স্বেচ্ছাসেবক দলের আরো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
-মোঃ এখলাস শেখ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল