
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ভবনের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি জনাব বেলাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির আইনজীবী ও উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা জামায়াতের নেতা ও আমজানখোর ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জনাব আইয়ুব আলী, সমিতির সদস্য ইউসুফ আলী,অ্যাডভোকেট আফজাল হোসেন ও অ্যাডভোকেট মশিউর রহমান সরকার প্রমূখ।
এসময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে সমিতির পক্ষ থেকে একাত্তরের বীরমুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশ এবং জাতির কল্যাণে মুনাজাত করা হয়।
-মোঃ হাসান আলী-

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার