
জাহিদ পোলেনঃ মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের ডিজিএম তানভির মেহেদি বিজন এর বাবা মোঃ আলিউর রহমান শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৩ সেপ্টেম্বর মিরপুর ৬০ ফুট এলাকায় নিজ বাসা হতে রাস্তায় হাটতে গিয়ে রাত ৮.৪০ মিনিটে হঠাৎ পড়ে যান তিনি। স্থানীয়রা সাথে সাথে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৪ সন্তান নাতি; নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ আলিউর রহমান শেখকে গোপালগঞ্জের নীজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুম মোঃ আলিউর রহমান শেখ এর মৃত্যুতে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমের উত্তম আমলের বিনিময়ে মহান করুনাময় আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই কামনা করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২