প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
কক্সবাজার সফরে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফোন চুরি

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। সেই হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক জানান, পেকুয়া- চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি । সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।
- মোহাম্মদ খোরশেদ হেলালী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.