প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জার্সি উন্মোচন ও চাইনিজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, সিনিয়র সহকারী শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক মনজুর হোসেন, পাটগ্রাম সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক তারিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজিজুর রহমান, এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহেশ্বর বর্মন, ইমরান আলী সহ সাবেক খেলোয়ার বিন্দু উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি রেজাউল করিম প্রধান জুয়েল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় খেলার সঙ্গে ছিলাম আর যে কয়দিন স্কুলে আসি তোমাদের সহযোগিতা করে যাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
-মিজানুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.