
মাদক কে রুখতে ক্রীড়াঙ্গনে ফিরতে খেলার মাঠ সংস্কারের দাবীতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয় চত্বরে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী না মানা পযন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের মোবাইলে কথা বলে তাদের দাবী পূরণে আশ্বাস দিলে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে অষ্টম শ্রেণির সোলেয়মান আলী,দশম শ্রেণির সুমনা,ইসরাত বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা কম হওয়ায় আমরা নিয়মিত খেলাধুলা করতে পারিনা। আশে পাশে তেমন কোন খেলার মাঠ নেই।তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ের খেলার মাঠের জন্য পযাপ্ত জায়গা বন্দোবস্ত করে খেলার মাঠ প্রশস্ত করে মাদক কে ও মোবাইল আসক্তি রুখতে ক্রীড়াঙ্গনে ফিরাতে প্রশাসনের হস্তক্ষেপ চাই।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২