প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ
গাইবান্ধায় ৬ শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী

বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন মহান শহীদের পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা, অর্থ সহায়তা ও দোয়া অনুষ্ঠান হোটেল আর রহমানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
অনুষ্ঠানে গাইবান্ধার ছয় শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেকে দুই লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা প্রদান করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সারা দেশের সকল শহীদ পরিবারের সদস্যদের নানাভাবে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবেন বলেও জানান।
-শাহজাহান সিরাজ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.