
নাটোরের নলডাঙ্গা উপজেলার অটোচালক জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুরে নওগাঁ জেলার আত্রাইয়ের শুটকিগাছা একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।প্রথমে আত্রাই থানা পুলিশ উদ্ধার লাশের পরিচয় না পেলেও লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার শনাক্ত হয়।নিহত অটোচালকের বাড়ি নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকুল এলাকার সোনাম উল্লার ছেলে।পেশায় একজন অটোচালক।
নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার ঠাকুরলক্ষীকুল গ্রামের অটোচালক জাহাঙ্গীর আলম অটো নিয়ে দুইদিন আগে বের হয়ে আর ফিরে আসেনি।অনেক খোঁজাখুজির পর রোববার দুপুরে তার স্ত্রী ও স্বজনরা নলডাঙ্গা থানায় নিখোঁজের অভিযোগ দিতে আসলে জানতে পারেন যে অটোচালকের লাশ নওগাঁ জেলার আত্রাই থানার শুটকিগাছা একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।পরে নলডাঙ্গা থানায় পাঠানো মোবাইলে মৃতদেহের ছবি দেখে অটোচালক জাহাঙ্গীর আলমের পরিচয় শনাক্ত করেন তার পরিবার।আত্রাই থানার ওসি (তদন্ত) লৎফর রহমান বলেন, ধারনা অপরাধীরা অটো ভাড়া নিয়ে গিয়ে অটো ছিনতাই করে চালক জাহাঙ্গীর আলম হত্যা করে সড়কের পাশে শুটকিগাছা পুকুরের পানিতে ফেলে গেছে।লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা