হোম » সারাদেশ » বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার স্বপদে পুনর্বহাল

বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার স্বপদে পুনর্বহাল

গত আওয়ামী লীগ সরকারের আমলে তুচ্ছ বিষয়ে সাময়িক বরখাস্ত কক্সবাজার চকরিয়া বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছারকে স্বপদে পুনর্বহাল করেছে। 

প্রধান শিক্ষক নুরুল আবছার রবিবার(৮ সেপ্টেম্বর) সকালে  বিদ্যালয়ে যান। এতে শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা প্রধান শিক্ষককে চেয়ার বসান। তার পূর্বে প্রধান শিক্ষককে স্বপদে আসিন করার জন্য সাময়িক গন্ডগোল সৃষ্টি করে। এর প্রেক্ষিতে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছালেকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকদের সান্তনা দেন। পরে প্রজ্ঞাপনের কাগজ পর্যালোচনা প্রধান শিক্ষক নুরুল আবছার, সহকারী প্রধান শিক্ষক দিদারুল কবিরের মধ্যে মিলিয়ে দেন। দীর্ঘ ২বছর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ,স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে শুরু করা বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। তা না হলে ১৮০ কার্যদিবস শেষে শিক্ষক-কর্মচারীরা স্বীয় পদে পুনর্বহাল হবেন এবং পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল করিম (বাবুল মিয়া) বরইতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(সদ্য বিদায়ী প্রধান শিক্ষক) দিদারুল কবিরসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন,অতীতের মত বিশৃঙ্খলা ,পাঠদান অনিয়মের প্রতিযোগিতা জনগণ আর দেখতে চায় না । আপনাদের কোটি টাকার চেয়ে শিক্ষার্থীদের জীবনের মূল্য অনেক বেশি। বিগত সময়ের একাডেমিক ঘাটতি পূরণ করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা জনগণের। শিক্ষার্থীদের জীবন নিয়ে টানাটানি আর বরদাস্ত করা হবে না।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!