
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের জালে পাওয়া গেছে একটি হ্যান্ড গ্রেনেড। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাং সংলগ্ন এলাকার নাফনদে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে মাছ শিকারের সময় একটি ব্যাগের ভেতর ওই গ্রেনেডটি পাওয়া যায়।
জেলে ওমর ফারুক জানান, জাল তোলার পর গ্রেনেডটি পাওয়া যায়। প্রথমে খুব ভয় পেয়েছিলাম। পরে সাহস করে সেটি নিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফনদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ব্যাগ পায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাঁজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে রামু সেনানিবাসে পাঠিয়ে গ্রেনেডটি ধ্বংস করা হবে বলে জানান তিনি।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান