
জামালপুরে স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের মিঞাপাড়ায় একটি চেম্বারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করার অভিযোগে চেম্বার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সেখানে সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার।
আজ রবিবার দুপুরে পৌর শহরের মিঞাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার বলেন- অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল তার নিজস্ব ভবনে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করে আসছিলো। তিনি কোন সনদধারী ডাক্তার না হয়েও সুন্নতে খাৎনা করে যাচ্ছিলেন তিনি। কোন প্রকার এনেস্থেসিয়ান ও অপারেশন থিয়েটার ছাড়ায় বাচ্চাদের মুসলমানি সম্পন্ন করেন যা বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। এসব অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরপরও যদি তিনি এই কাজ অব্যাহত রাখেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ডাঃ নুরুজ্জামান মুরাদ, ডাঃ সানজিদা হোসাইন প্রাপ্তি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
-রবিউল হাসান লায়ন-