হোম » সারাদেশ » ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করলেন ইশরাক হোসেন

ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করলেন ইশরাক হোসেন

বন্যা দুর্গত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর সদস্যরা। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে সংগঠনের চেয়ারম্যান পরান চৌধুরীর নিজ গ্রামে ঢাকা দক্ষিণের জনতার মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর উপস্থিতিতে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এভাবে কয়েকবার বিভিন্ন সমযে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন “ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ”।

উল্লেখ্যযে, যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরীর আমন্ত্রণে ৩য় বার জনতার মেয়র ইশরাক হোসেন উপজেলার সিংবাহুড়া গ্রামে এসে নোয়াখালীর আতিথিয়েতা মুগ্ধতা প্রকাশ করেন। এবং সবার হাতে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মজিবুল হক চৌধুরী, রেজানুর পাটোয়ারী লিটন, জাকির হোসেন মজিদ, ইমাম হোসেন ইমন, শামসুল ইসলাম রতন, আলাউদ্দিন চৌধুরী কাজল, মহিন উদ্দিন সুমন, মোঃ সুমন, মোঃ জনি ও মোঃ সোহাগ।

উল্লেখ্যযে, সংগঠনটির চেয়ারম্যান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের সমাজসেবক আলহাজ্ব মজিবুল হক চৌধুরীর কনিষ্ঠ পুত্র। ইউএসএ প্রবাসী পরান চৌধুরীর দিক নির্দেশনায় নোয়াখালীসহ  বাংলাদেশের বেশ কয়েকটি সমাজে হতদরিদ্র, দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে সুনামের সাথে কাজ করে আসছেন। সংগঠনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রকলিন থেকে সংগঠনের  চেয়ারম্যান পরান চৌধুরী নিজেই পরিচালনা করে আসছেন।

-মোঃ মনির হোসেন সোহেল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!