
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর মোহনা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাফনদীর মোহনা সংলগ্ন কেওড়া বাগান থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণি।
স্থানীয়রা জানান- হ্নীলা সুলিশ পাড়া ও হোয়াব্রাং এলাকার নাফনদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খালে দুই শিশুর মরদেহ দেখা যায় । বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করেন৷ টেকনাফের ওসি ওসমান গণি বলেন – উদ্ধার দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান