
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের শাহ উমরাবাদ স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা,উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার মোহাম্মদ হোছাইন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত দারসুল কোরআন পেশ করেছেন উপজেলা উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসেন।ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শফিউল আলম ও জামায়াতের তরুণ কর্মী ছোটন হোছাইনের যৌথ পরিচালনায় সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দুই সহশ্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল