
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণ অধিকার পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দেশের স্বাধীনতা-সর্বাভোমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সম্প্রীতি সমাবেশে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের উল্লাপাড়া উপজেলা আহ্বায়ক শামীম হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক মমিন ফয়সাল,যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা খাঁন জয়, ইঞ্জিনিয়ার কাওসার হোসেন,ভারপ্রাপ্ত সভাপতি জেলা যুব অধিকার পরিষদ আব্দুল জব্বার রাহাদ,জেলা প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ,উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাহারিয়ার আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফিরোজ মাহমুদ।
আলোচনা সভা শেষে ভিপি নূর এর সদ্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মীরা আনন্দ র্যালী বের করে। র্যালীটি উল্লাপাড়া শহীদ মিনার থেকে শুরু হয়েছে, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে প্রেসক্লাবে এসে শেষ।
-রায়হান আলী-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান