
নাটোরে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর চারটার দিকে শহরের কানাইখালী মহল্লার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরীর বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এহিয়া চৌধুরী কানাইখালী মহল্লার মৃত সোয়দার চৌধুরী ওরফে আঁখি চৌধুরীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর চারটার দিকে শহরের কানাইখালী মহল্লায় জনৈক এহিয়া চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এহিয়া চৌধুরীর শয়ন কক্ষ থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান