
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরবর্তী জনসাধারনের জন্য ফ্রী” মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোরেশী ফাউন্ডেশন এর আয়োজনে ও তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ) হিফজুল কোরআন শিক্ষা কেন্দ্রের সহযোগীতায় ফ্রী” মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রামপাশা, রামপুর ও গোপাল নগর এলাকার ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয়।

এসময় চিকিৎসা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোরেশী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহমেদ, সহকারী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন ডা.নিলয় চন্দ্র দাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সিরাজুল ইসলাম, দ্যা নিউ লাইফ হাসপাতাল শ্রীমঙ্গলের এমডি (এইচ.আর) এবং আর.এম.ও ডা. আব্দুল্লাহ আল মামুন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. রুকসানা আক্তার জুঁই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভানুগাছ পৌরবাজার বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, খন্দকার আনোয়ার মাসুম, খন্দকার রফিক মাহমুদ, সৈয়দ সাদত হোসেন, সৈয়দ নাজমুল হাসান মিঠু ও এনজিও কর্মী ফরহাদ আহমেদ প্রমূখ।
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান