
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) এবং মো. মোশারফ হোসেন কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বলে জানা যায়। বুধবার (৪ সেপ্টেম্বর ) রাত ৮ টায় প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অলক দেব, পিন্টু দেবনাথ,আসহাবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, মোনায়েম খান, মোঃ আব্দুল মুক্তির প্রমুখ। প্রেসক্লাবের উন্নয়নে অতিতেও ছিলেন, আগামীতেও পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন সভায় উপস্থিত অতিথিরা।
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ