
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভেড়াছড়া গ্রামের আমজাদ মিয়া (২৮) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আমজাদ মিয়া উপজেরার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুন্দর আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, আমজাদ মিয়া পাশের গ্রাম কান্দিগাঁও গ্রামে ধানি জমিতে কাজ করতে যায়। ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় হঠাৎ আমজাদ বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আমজাদ মিয়া দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন। স্বামীর আকস্মিক এমন নির্মম বিদায়ে তার স্ত্রী চরম বিপাকে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বজ্রপাতে যুবকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জানিয়েছে। আমরা ডিসি অফিস তথ্যটা পাঠিয়েছি। দ্রুত সময়ের ভিতরে নিহত পরিবারকে সহযোগীতা করা হবে।’
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী