প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ২:২৮ অপরাহ্ণ
হোমনায় ত্রিপল মার্ডার

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ঘাগুটিয়া ইউনিয়নে বড় ঘাগুটিয়া গ্রামে মৃত হোসেন মিয়ার ঘরের ভিতর থেকে তিনটি লাশ পাওয়া যায়। লাশের মাথা ছিলো তখন রক্তাক্ত, গলায় ছিলো জখমের চিহ্ন। ৫ সেপ্টেম্বর ২০২৪ সকালে এ মার্মান্তিক দৃশ্যের ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং দুলালপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী মো: রেজাউল করিমের বড় মেয়ে তিশামনি (১৫)। তিনি দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী।
বাকি দুজন মৃত হোসেন মিয়ার ছোট ছেলে মো: শাহপরান মিয়ার স্ত্রী মাহফুজা আক্তার (২৮) এবং পুত্র সন্তান শাহাদাত হোসেন (৮)। ভুক্তভোগী, রেজাউল করিম সাহেবের কথা অনুযায়ী, মৃত হোসেন মিয়ার পুত্রবধূ ৪ সেপ্টেম্বর রাতে একা থাকায় তিশামনি কে নিয়ে একসাথে রাত্র যাপনের জন্য নিয়ে যায়। পরের দিন সকালে রেজাউল করিম নাস্তা করার আগ মূহুর্তে বড় মেয়েকে ঘুম থেকে উঠানোর জন্য ছোট মেয়ে মিম কে তিশামনিকে ডাক দিতে যায়। এমতা অবস্থায় মিম দরজা খুলতে না পেরে আশে পাশের লোকজনকে ডাক দিলে দরজা খুলে দেখে তিনজনের মৃতদেহ। হোসেন মিয়া মো: রেজাউল করিমের মামা। শাহপরান মিয়া রেজাউল করিমের মামাতো ভাই। তদন্ত করতে হোমনা থানার পুলিশ উপস্থিত হয়েছে।
-খন্দকার মেহেদী হাসান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.