প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন

জামালপুরে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের এশিয়ান ফুড ভিলেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আল মদিনা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আহম্মদ আলী আকন্দ ও সাধারন সম্পাদক হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সহ-সভাপতি সিব্বির আহমেদ (এম এ রশিদ হাসপাতাল), মাওলানা আ: ওয়াহেদ (জামালপুর ন্যাশনাল হাসপাতাল), মাহবুবুর রহমান মহব্বত (ডক্টরস হাসপাতাল), সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ (টোটাল কেয়ার হাসপাতাল), রাশেদুল ইসলাম চৌধুরী (ডক্টরস হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান চৌধুরী সাজু (এ্যাপোলো হাসপাতাল), সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (বসুন্ধরা হাসপাতাল), কোষাধ্যক্ষ আমিনুল হক (নিরাময় হাসপাতাল), প্রচার সম্পাদক মুফতি মোস্তফা কামাল (জনসেবা হাসপাতাল), আপ্যায়ন সম্পাদক মনিরুজ্জামান মনি ( পিওর ল্যাব হাসপাতাল), সমাজকল্যান সম্পাদক ফজলুল হক (দুবাই হাসপাতাল), দপ্তর সম্পাদক রকিবুল হাসান ( মানব সেবা হাসপাতাল), কার্যকরী সদস্য ডা. মাজহারুল ইসলাম ( ডা. মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল) , শাহ জামাল বদি ( উপশম জেনারেল হাসপাতাল), আহাসন হাবীব মহব্বত (বুলবুল জেনারেল হাসপাতাল), ডা. ফখরুল ইসলাম জুয়েল (জামালপুর সেন্টাল হাসপাতাল), স্বপন (নান্দিনা জেনারেল হাসপাতাল), আব্দুল জলিল (দি রেনেসা হাসপাতাল) ও এম এ জহির (মা নাসিং হোম)।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল জানান, আমরা একটি সমিতি গড়েছি-জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি। আমরা ডা.আহম্মদ আলী আকন্দকে সভাপতি করেছি, আমি এই কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর শহরের নামি দামি ক্লিনিক গুলোকে নিয়ে আমরা একটি সংগঠন দাড় করিয়েছি, এই কারনে যে আমাদের এই সংগঠন তো এক সপ্তাহের না, আমরা আগে ছিলাম আমাদের কে বিতর্কিত করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমরা ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দিয়েছি। আমরা জামালপুর জেলার স্বাস্থ্য সেবাকে, শুধু জামালপুর না সারা বাংলাদেশে তুলে ধরতে চাই।
জামালপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন হয়রানি, রোগ নির্ণয়ের বিভিন্ন জরুরি পরীক্ষা বা ল্যাব টেস্টের জন্য ঢাকার চাইতে বেশি মূল্য আদায় করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবনিযুক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আশরাফুল ইসলাম বুলবুল বলেন, আমরা খুব শিগগির সভা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে ল্যাব টেস্টের মূল্যসহ স্বাস্থ্যসেবায় বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। সংবাদ সম্মেলনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. ইউসুফ আলী এবং প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও জামালপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মো.সুজাউদ্দৌলা সুজন সহ অর্ধশত সাংবাদিক অংশ নেন। পরে জেলার কর্মরত সাংবাদিকদের সামনে সংগঠনটির নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
-রবিউল হাসান লায়ন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.