প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ণ
‘আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী’

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র।
মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে। এ সময় তিনি আগামী দূর্গা পূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা তৈরী করতে না পারে সেই দিকে বিএনপি-র নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান।
হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসন, হাতীবান্ধা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।।
-আসাদ হোসেন রিফাত-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.