
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যাদুর্গত এলাকার সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় বদলগাছী চৌরাস্তার মোড়ে উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রাব্বানী মকুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী (টিপু), উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শাম্মী আকতার, সাবেক জেলা পরিষদের সদস্য জহুরুল হক, চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, আঃ রাজ্জাক, রবিউল ইসলাম, রেজাউন নবী স্যান্ডু, নান্নু রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম (পিন্টু), বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার সহ উপজেলার ৮ ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক বৃন্দ।
-আব্দুল কাদের-