
দিনাজপুরের হিলিতে সাফ অ-২০ ন্যাশনালে রোস্তম ইসলাম দুখু চাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে হিলি বাজারেরর পাবনা স্টোর এলাকায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল ও ক্রেস তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে একটা মোটরসাইকেল সুডাউন দেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুখু আমাদের এলাকার কৃতি সন্তান। সে আমাদের বন্ধু, ছোট ভাই হওয়ায় আমরা গর্বিত। সে ২০১৮ সালে সাফ ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছিল আবার ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছে সে দুটি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য আমরা খুব গর্বিত। যার কারণে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেছি।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান