
পোরশায় পহেলা সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় জাতীয়তাবাদী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোঃ সালেক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শফি উদ্দিন মন্ডল এবং আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি মোঃ আজহার আলী। উক্ত সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।এই দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ বদিউল আলম এবং অনুষ্ঠানের সকল শহীদদের জন্য ও দোয়া করা হয়। এই অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ রাকিব সাবেক ছাত্রদল সভাপতি পোরশা থানা ।পরিশেষে সকলকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন ডাক্তার মোঃ সালেক চৌধুরী ও সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
-এম এ মান্নান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান