
বগুড়ার শেরপুরে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূলে অসহায় গরীবদের মাছে বিনামূল্যে ৬টি বকনা গাভী বিতরণ করা হয়েছে। ৩১ আগষ্ট শনিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর উদ্যেঅগে উপজেলার শাহ;-বন্দেগী ও কুসুম্বী ইউপিয়নের গোশাই বাড়ী, দারশীপাড়া নয়াপাড়া, হাপুনিয়া, বিলচাকলা গ্রামে ৬ জন গরীব মহিলা ও পুরুষের মাঝে বিনা মূল্যে ৬টি বকনা গাভী বিতরন করা হয়।
সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে বকনা গাভী বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, নবারুন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম (জিকু) প্রমুখ।
আলোচনা সভায় সুবিধাভোগীদের উদ্যোশ্যে প্রধান অতিথি বলেন, গাভী নিয়ে বিক্রি না করে সঠিকভাবে লালন পালন করে ১টি গাভী থেকে পরিবারের সচ্ছলতা বয়ে আনতে পারবেন। গাভীর রোগ হলে যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিকচিকিৎসা পাবেন যথাসময়ে। উপকার ভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৬ জনের হাতে ৬টি গাভি তুলে দেন প্রধান অতিথি শেরপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল।
-আবু জাহের-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার