
গাইবান্ধায় টিকিট কেটে মাছ শিকারে ব্যস্ত সেখানকার সৌখিন মৎস্য শিকারীরা। গাইবান্ধা শহরতলীর গোদারহাট এলাকার পিছন পাড়ায় মৎস্য চাষী কামাল হোসেন এই টিকিট সিস্টেমে বরশি দিয়ে মাছ ধরার ব্যবস্থা করেছেন।
একটি চৌকিতে চারজন, চারটি বরসি নিয়ে মাছ ধরছেন তারা। তাদের সহকারীরা পাউরুটি, পিঁপড়ার ডিম, ফিডসহ বিভিন্ন আইটেম মিশিয়ে তৈরি করে দিচ্ছেন বড়শির টোপ।
একটি বরশির বিপরীতে দুই হাজার এবং চৌকি প্রতি মোট ৮ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে এই সৌখিন মৎস্য শিকারীদের। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে সৌখিন মৎস্য শিকারীরা এসেছেন মাছ ধরতে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ