
গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর সাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান “তুমি ছিলে তাই…” অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে. এম রেজাউল হক।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রজত কান্তি বর্মন, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারুল মান্নান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোঃ আব্দুল করিম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, এখন টিভির সিনিয়র রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, মাই টিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেন এবং অন্যান্য বিশিষ্ট জনরা।
শিরীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্বরণসভায় আবু জাফর সাবুর সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবার প্রতি তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোক বইয়ে শোকানুভুতি প্রকাশ করেন উপস্থিত বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ