
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পেশাজীবি চিকিৎসক সমাজের আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা: গৌরমনি সিনহা, ডা: সত্যকাম চক্রবর্তী, ডা: নিবাস পাল, ডা: অশোক ঘোড়, ডা: মাহফুজ আহমদ, ডা: প্রিয়তোষ রায়, ডা: নিলয় দাস, ডা: অজন্তা দেবী, ডা; শিউলী রানী দেব, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) আশরাফুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি প্রমুখ।
বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ৫শতাধিক রোগীর রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক