প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৪, ৫:৫৭ পি.এম
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১.৩০ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান। সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।
-মোঃ শরিফ উদ্দিন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.