
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম , আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন, সাংবাদিক গন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুধী সমাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-আঃ হামিদ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক