হোম » সারাদেশ » রাণীশংকৈলে বারোমাসী কাঠাল গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে বারোমাসী কাঠাল গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে আঠাবিহীন বারোমাসী কাঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়।
হর্টিকালচার সেন্টার ঠাকুরগাঁও এর বাস্তবায়নে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা সহ ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।  উপজেলা কৃষি দপ্তর এর মাধ্যমে ৫০ জন কৃষকের মাঝে ৪১০টি উন্নত জাতের কাঠাল চারা,সার, বালাইনাশক, চার্জার স্প্রে মেশিন সহ অন্যান্য উপকরণ প্রদর্শনীর জন্য বিতরণ করা হয়।
মোঃ সবুজ ইসলাম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!