প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
জয়পুরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। পরে আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সভাপতি উৎপল কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সঞ্জয়, উজ্জ্বল, শ্যামল সিং,বর্ণনা রানী প্রমুখ।
-জয়পুরহাট প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.