প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
৩ কোটি টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভরনিয়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ভুক্তভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বক্তব্যে বলেন, ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদস্য মাইনুদ্দিন কাবুলসহ বেশ কয়েকজন ৩০০ পরিবারের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্বসাৎ করে আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রামের ঘর বিতরন করেন।
তারা আরও বলেন, উক্ত বিবাদীরা এলাকার সহজ সরল ব্যক্তিকে বিপদে ফেলে জিম্মি করে প্রভাব দেখিয়ে এসব অর্থ আত্বসাৎ করেন। তবে ওই এলাকায় ৮০টি পরিবারের মাঝে অর্থের বিনিময়ে ঘর বুঝিয়ে দেন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান। অবশিষ্ট টাকা তারা বিভিন্ন ভাবে বন্টন করে নেয়।
অর্থ দিয়ে সুবিধা না পাওয়া ভুক্তভোগীরা মানববন্ধনে বলেন,আমরা আমাদের পাওনাকৃত টাকা চাইতে গেলে বিবাদীগন এতোই ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার কারণে কোন ব্যক্তি'কে মূলায়ন করে না। এমনকি হুমকিও প্রদান করেন।
শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন। এটা আদৌ সত্য না। আমি এটার সাথে জড়িত না।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার বলেন, আমি ইতিমধ্যে এ বিষয়ে শুনেছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-মোঃ সবুজ ইসলাম-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.