হোম » সারাদেশ » নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী ভূমি কমিশনারের অপসারনের দাবীতে মানববন্ধন

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী ভূমি কমিশনারের অপসারনের দাবীতে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ করে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক ও উপজেলা সহকারী ভমি কমিশনার আশিকুর রহমানের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের শেখপাড়া গ্রামবাসী।রোববার বেলা ১১ টার দিকে উপজেলার বারনই সেতুর উপর এ ব্যানার নিয়ে দারিয়ে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখপাড়া গ্রামের বুদ্ধদেব দাস,বিমল কুমার,শুখি রানী,বিনয় দাস সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন,আমার পরিবার দীর্ঘদিন যাবত লীজকৃত সম্পত্তিতে ভোগ দখলরত আছি। এই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। উচ্চ আদারতে চলমান সিভিল রিভিশন এ স্টে-অর্ডার বলবৎ আছে। আমাদের দখল এবং পুকুরের মাছ চাষের বিষয়টি গোপন করে মিথ্যা ও ভূয়া তথ্য দিয়ে সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক সরাসরি আওয়ামীলীগের নেতা কর্মিদের সহযোগিতা করেছেন। আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হওয়ায় আমাদের সাথে অন্যায়, অবিচার করা হচ্ছে। এসব বিষয়ে ইতিপূর্বে বহুবার আমাদেরকে উপজেলা নিবার্হী অফিসার সহায়তার আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে কোন প্রকার সহায়তা করেনি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। এই দুই অসাধু কর্মকর্তা নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার দেওয়ান আকরামুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
মোস্তাফিজুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!