
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেসক্লাবের নবগঠিত কমিটির উদ্যেগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটি কার সময় উল্লাপাড়া প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সুধী বৃন্দের কাছ থেকে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের করনীয় নির্ধারনে পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়। নতুন বাংলাদেশ গড়তে সুধীজনদের কাছ থেকে সন্ত্রাস,নৈরাজ্য, চাঁদাবাজ, দুর্নীতিবাজ দখলদারদের বিরুদ্ধে সাংবাদিকদের ভুমিকা কি হওয়া উচিত, সে বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান, ডাঃ সুকুমার সুর রায়,ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সামিউল ইসলাম রনি,সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান,সহকারী শিক্ষক মো আব্দুস ছালাম, এইচ টি ইমাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ সহকারী শিক্ষক মোঃ আসাদ খান,সাংবাদিক ও লেখক মোঃ ফরিদুল ইসলাম নির্জন, তুহিন খান, বিশিষ্ট কৃষি ইউটিউবার,কামাল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মাসুম আনাম, রিফাত হাসান, প্রেসক্লাবের সাধারণত সম্পাদক হোসাইন ময়নুল, সহ-সভাপতি শিশির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আলী, প্রচার সম্পাদক রুবাইয়াত হাসান হিরা, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মেসবাহুল হক মাসুম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
-রায়হান আলী-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল