
গাইবান্ধার পলাশবাড়ীতে ৩১ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র ্যব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৪ আগস্ট) সকালে র ্যব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলেন, শফিকুল ইসলাম (৫৩) রিদয় মিয়া (২৫) ও সুমন হোসেন (২৯)। গ্রেপ্তার শফিকুল ইসলাম খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট গ্রামের ধলু মিয়ার ছেলে, হৃদয় মিয়া সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে এবং সুমন হোসেন দৌলতপুর উপজেলার মহেশ্বর পাশা গ্রামের ইউনুস হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক