হোম » সারাদেশ » ছাত্রদল আহ্বায়ক কাজী ফয়ছলের সৌজন্যে বন্যার্তদের মাঝে খাবার বিতরন

ছাত্রদল আহ্বায়ক কাজী ফয়ছলের সৌজন্যে বন্যার্তদের মাঝে খাবার বিতরন

মৌলভীবাজারেরর কমলগঞ্জ ঊপজেলা ছাত্রদলের আহবায়ক, কাজী ফয়ছল এর সৌজন্যে  মাওলানা কাজী আব্দুর রশীদ ও কাজী মছদ্দর আলী ফাউন্ডেশন (উজিরপুর কাজীবাড়ী) এর উদ্যোগে 
কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর ও মাধবপুর এর বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি কাজী হারুনুর রশীদ ও কাজী মামুনুর রশীদ আদমপুর ইউনিয়ন যুবদল এই সভাপতি ওয়াসিদ আহমেদ, কমলগঞ্জ থানা ছাত্রদল এর যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ , আদমপুর ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি  আব্দুর রাহমান অনিক, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি আমিনুল ইসলাম, ইসলামপূর ছাত্রদল এর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কমলগঞ্জ পৌর ছাত্রদল এর সদস্য ফাহিম, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল এর যুগ্ন আহ্বায়ক সিয়াম  সহীদ, নিয়াজ, ও উজিরপুর বল্লাপাড় এর যুবসমাজ, বিএনপি, যুবদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, গত ৩দিনের টানা বর্ষনে ধলাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গত মঙ্গলবার সকালের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর কুরমাঘাট চেক পোস্ট এলাকায় দুটি জায়গায় ভাঙন দেয়, এরপর দুপুরে শামসুর দোকান ও মকাবিল এলাকায় ভাঙন এবং সন্ধ্যার পর আদমপুর ইউনিয়নের কাটাবিল ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধটি মাধবপুর ইউনিয়ন এলাকা দিয়ে ভাঙ্গন দিয়ে মুহুর্তেই প্রথমে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
-এম এ কাদির চৌধুরী ফারহান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!