প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
কক্সবাজারে লক্ষাদিক মানুষ পানি বন্দী,রেল চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার জেলার অন্তত লক্ষাদিক মানুষ জোয়ারের পানি আর পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন। ক্রমাগত বন্যা পরিস্থিতি অবনতির ফলে বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আইকনিক রেল স্টেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী। তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার ও চট্টগ্রামের রেলপথে বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। যার কারণে কক্সবাজার থেকে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, এই রুটে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও বিশেষ ট্রেন চলাচল করে। সকালের ট্রেন ছেড়ে যাওয়ার পর পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ঈদগাঁও, চকরিয়া-পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। নিরাপদ আশ্রয় ছুটছে এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ।

গর্জনিয়া এলাকার বাসিন্দা সেলিম উদ্দিন বলেন, রামু উপজেলার গর্জনিয়ার ক্যাজরবিল, ডেঙ্গারচর, পশ্চিমবোমাংখিল, জুমপাড়া, পাতালবরপাড়া, রাজঘাট, জাউচপাড়া, মরিচ্যাচার, জুমছড়ি, পূর্বজুমছড়ি, মইন্যাকাটা, পূর্ববোমাংখিল, বোমাংখিল ও মাঝিরকাটার একাংশের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। অন্য দিকে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন ফতেখাঁরকুল ও জোয়ারিয়ানালা কাওয়ারখোপ সহ প্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বন্দী হয়ে পড়ছেন লক্ষাদিক মানুষ। বিশেষ করে রশিদ নগর ইউনিয়নের হামির পাড়া ধলির ছড়া কাহাতিয়া পাড়া মাছুয়াখালীতে নিছু এলাকায় ঘরে ঘরে পানি ডুকে পড়ছে। খাবার এর জন্য হাহাকার সৃষ্টি হয়েছে।
তিনি জানান, বন্যাকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে শুকনাে খাবার দরকার। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় মানুষজনকে নেওয়া হচ্ছে। ঈঁদগাও উপজেলার ইসলামাবাদ, পোকখালী ও ইসলামপুর এলাকার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে মাছের ঘের, গবাদিপশুর খামার। এসব এলাকায় জরুরি সহায়তা চেয়েছেন জেলার সচেতন মহল।স্হানীয় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মমতাজ উদ্দীন বাহারী জানিয়েছেন দ্রুত বনবাসি মানুষের জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরও বলেন, সাধারণ মানুষ পানিবন্দি হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সবার উচিত তাদের পাশে এসে দাঁড়ানো। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.