হোম » সারাদেশ » নলডাঙ্গার  প্রধান শিক্ষককের পদত্যাগ ও ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতির বিরুদ্ধে শাস্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নলডাঙ্গার  প্রধান শিক্ষককের পদত্যাগ ও ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতির বিরুদ্ধে শাস্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর শ্রীশ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াচিনুর রহমানের পদত্যাগে ও ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতির শাস্তির  দাবীতে সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার নলডাঙ্গা হতে নাটোর সড়কে এ বিক্ষোভ মিছিল করেন।পরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে তাদের দাবীগুলো লিখিতভাবে প্রদান করেন।
শিক্ষার্থীরা বলেন,২০০৯ সাল হতে ২০২৪ সাল পযন্ত আমাদের প্রধান শিক্ষক স্যার নানা অনিয়ম দুর্নীতি করে বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।বৃষ্টি আসলে ক্লাশরুমে পানি পড়ে বইখাতা ভিজে যায়।টয়লেট ব্যবহার অনুপযোগি হলেও তা পদক্ষেপ নেন না।আমরা এবিযয় অভিযোগ দিলে আমাদের উপর ক্ষেপে উঠেন।আমাদের বিদ্যালয়ের অনেক ফসলি জমি ও পুকুর আছে সে জমি ও পুকুরগুলো লিজ দিয়ে যে টাকা আদায় হয় তার কোন সঠিক হিসাব দেওয়া হয়না।রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়টি নিজের মত চালায়।এসব কারনে বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ইয়াছিন আলীর পদত্যাগ দাবী করছি।
এ বিষয়ে বাসুদেবপুর শ্রীশ বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী শিক্ষার্থীর এসব অভিযোগ অস্বীকার করে বলেন,আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেও প্রতিষ্ঠানের আয় ব্যায় হিসেব সব ম্যানেজিং কমিটির সভাপতিরা দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠানের তহবিল থেকে সব আত্মসাৎ করেছেন।যত নিয়োগ বানিজ্য কমিটির সভাপতিরা করেন  এখানে প্রধান শিক্ষককের কোন ক্ষমতা থাকে না।এগুলো আমার বিরুদ্ধে যড়যন্ত করা হচ্ছে।
-মোস্তাফিজুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!