প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
এসিআই এর নাটোরের সেরা ডিলারকে সংবর্ধনা ও কেক কাটা

এসিআই প্রিমিও প্লাষ্টিক লিমিটেড এর ক্যাপ্টেন গ্রুপের সেরা রিটেলিং ডিলারকে সংবর্ধনা প্রদান করা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর মারকাজ মসজিদের সামনে মের্সাস নাটোর সাইকেল ষ্টোর এর সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহিন কে রাজশাহী বিভাগের চারটি জেলার মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সেরা ডিলার হিসেবে সংবর্থনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসিআই প্রিমিও প্লাষ্টিক লিমিটেডের ক্যাপ্টেন গ্রুপের বগুড়া রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী আসগার রেজা, রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলার সেলস অফিসার কাঞন কুমার সরকার সহ অন্যান্য সেলস অফিসার উপস্থিত ছিলেন।
-মোস্তাফিজুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.