হোম » সারাদেশ » গাইবান্ধায় আইনজীবী, ল’ক্লার্ক ও বিচারপ্রার্থীদের মানববন্ধন সমাবেশ

গাইবান্ধায় আইনজীবী, ল’ক্লার্ক ও বিচারপ্রার্থীদের মানববন্ধন সমাবেশ

স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা আইনজীবী, লক্লার্ক ও বিচারপ্রার্থী জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
আইনজীবী সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিজ্ঞ আইনজীবী মোঃ আব্দুল হালিম প্রামাণিক, মোঃ রফিকুল ইসলাম সরকার বুলু, শামিউল হক ছামি, মোঃ আইয়ুব আলী প্রধান, মোঃ আবুল কাশেম ইয়াসবীর, মোঃ সাঈদ  আল আসাদ, মোঃ এহতেশামুল এমরান, মোঃ মাহবুবুর রহমান মনজু, মোঃ রেজা মিয়া, মোস্তাফিজুর রহমান, মোঃ সোয়াইব আহমেদ, আব্দুর রশিদ, মোঃ নূর আলম, আফরিন আকতার নিভা, মোঃ ইউনুস আলী, লুৎফুন্নাহার সবিতা, মোঃ শেফাউল ইসলাম রিপন, লক্লার্ক আব্দুল হাই, বিচারপ্রার্থী এএসএম মনিরুজ্জামান সবুজ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী নিলুফার ইয়াসমিন শিল্পী।
বক্তারা বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পূনর্বাসনের আহবান এবং কোর্ট প্রাঙ্গণে ঘুষ-দূর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করাসহ স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। সেইসাথে বিচারপ্রার্থী জনগনকে হয়রানি বন্ধ, নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন  করারও আহবান জানান।
-শাহজাহান সিরাজ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!