
জামালপুর সদরের কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কেন্দুয়া কালিবাড়ি বাজারের জামালপুর-সরিষাবাড়ি সড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১ ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এর আগে তিনবার সাময়িক বরখাস্ত এবং একবার চূড়ান্ত বরখাস্ত করা হয়। এরপর পূনরায় প্রধান শিক্ষক পদে পদায়ন করে দূর্নীতি ও অনিয়মের জড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ক্রমাগত অবনতি হচ্ছে। দাবি পূরণ না হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি