
নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ অক্টোবর সকালে উপজেলার বাসুদেবপুর এলাকায় একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মাহবুবুর রহমান বাসুদেবপুর উত্তরপাড়া এলাকার ইমান আলীর ছেলে।
নিহতের ছেলে জানায়, গতরাত দশটার দিকে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করি তারপরে বাবা বাড়ি থেকে বেরিয়ে আসে। সকাল হলে মা আমাকে বলে তোর বাবা রাত্রে বাড়িতে ফিরেনি।খোঁজাখুঁজির পরে জানতে পারি যে বাবার মৃতদেহ পাওয়াগেছে। পুলিশ ও স্থানীয়রা জানান রাত দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি মাহবুর রহমান। পরে আজ সকালে বাসুদেবপুর এলাকার একটি পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও নাক মুখে রক্ত দেখা গেছে।
নাটোর নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মায়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থানায় আসেছেন তাদের কাছ থেকে অভিযোগ পেলে। অভিযোগ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলো জানান তিনি।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা