হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ভবন নির্মাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ভবন নির্মাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

“আমার স্বাস্থ্য, আমার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পুরাতন পরিত্যক্ত ভবনটি অপসারণ এবং নতুন ভবন নির্মাণ করে প্রান্তিক জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় এলাকার সর্বস্তরের জনগণ,  ছাত্র-জনতার আয়োজনে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, কাঁঠালবাড়ি মোস্তাফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া ইসলাম জুয়েল, বোগদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বোগদহ ইসলামিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ শিক্ষক (অবঃ) আব্দুল মান্নাফ তালুকদার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম, আলী আজগর আরজ, প্রমুখ।

-আঃ খালেক মন্ডল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!