
সান্তাহার পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মোছা: আফসানা ইয়াসমিন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে সান্তাহার পৌরসভার মেয়রের কক্ষে প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অব্যাহতিপ্রাপ্ত পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জার্জিস আলম রতন, প্যানেল মেয়র-২ মমতাজ উদ্দিন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, আলাউদ্দিন, কুদ্দুস, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাহানারা বেগম, মাহাবুবা জামান রতœা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, মামুন প্রমূখ।
-গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ