
জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সাবেক ছাত্রদল নেতা ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। এছাড়া বাইক দুর্ঘটনায় চোখে পাওয়া আঘাতকে হামলার আঘাত উল্লেখ করে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করা হচ্ছেও বলে অভিযোগ করা হয়।
আজ বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন উল্লাপাড়া পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও ঝিকিড়া মহল্লার রেকোয়াত হোসেন রকেট ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল নেতা রেকোয়াত হোসেন রকেট বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাই সুমন সরকার ও সুজন সরকারের সঙ্গে বিরোধ চলে আসছিলো। তাদের বিরুদ্ধে আমরা মামলাও দায়ের করেছি। আমাদের মামলায় আগামী ৯ সেপ্টেম্বর আদালতে তাদের হাজিরার তারিখ আছে। আদলতে আটক হওয়ার ভয়ে মামলা থেকে বাঁচার জন্য নানা রকম ফন্দি ফিকিড় ও স্বঢ়যন্ত্র করছে তারা। গত ৫ আগস্ট দেশের শাসন ব্যবস্থায় একটি আমুল পরিবর্তন হলে তারা দেশের চলমান অবস্থাকে কাজে লাগিয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রকৃত ঘটনাকে একটি রাজনৈতিক ঘটনা হিসেবে প্রচার করার পরিকল্পনা চালায়। সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। তারা পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সকল দোষ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেবু তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ও তদন্তকারী কর্মকর্তার উপর চাপায়। সম্পূর্ন ঘটনা মিথ্যা, তারা নিজেদেরকে ছাত্রদলের কর্মী দাবি করে রাজনৈতিক সুবিধা লাভের আশায় পরিকল্পনা চালায়, কিন্তু তারা মূলত রাজনৈতিক কোন দলের সাথে সম্পৃক্ত নয়।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, অভিযুক্ত সুমন সরকার ও সুজন সরকার সম্পর্কে আমার আপন ফুপাতো ভাই। আমার বাবার লিজকৃত ভিপি সর্বমোট ৬ শতক জায়গার মধ্যে তাদের ৩ শতক জায়গায় বাস করার জন্য দেই। পরবর্তীতে উক্ত জায়গা তাদের নিজের বলে দাবি করে এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণের পায়তারা শুরু করে। যেহেতু জায়গাটি আমার বাবার নিজনামীয় লিজকৃত তাই আমরা তাদের পাকা স্থাপনা নির্মাণে বাধা দেই। এ থেকে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন এর শুরু হয়। এঘটনায় পাল্টা পাল্টি মামলা চলমান রয়েছে। মামলা থেকে রক্ষা পেতে তারা মিথ্যা অভিযোগ করছে।
তিনি আরও বলেন, কয়েকমাস পূর্বে বাইক অ্যক্সিডেন্টে চোখে আঘাত পেয়ে তারা আমাদের উপর দোষ চাপায় এবং বলে আমরা তাদের উপর হামলা করেছি। যা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানীমূলক অভিযোগ। সংবাদ সম্মেলনে রেকোয়াত হোসেন রকেট, তার বাবা আলহাজ্ব রকিবুল ইসলাম ও স্বজনরা উপস্থিত ছিলেন।
-হুমায়ুযন কবির সুমন-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ